● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস উদযাপন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ০৪:১৪ পিএম
কপি হয়েছে!

‘শিক্ষকদের হাত ধরে শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু এই প্রতিপাদ্যকে ধারণ করে বর্ণিল আয়োজনে জেলায় শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।
সারাদেশের মতো সাতক্ষীরায়ও প্রথমবার সরকারিভাবে উদযাপন উপলক্ষে গ্রহণ করা হয় বিস্তারিত কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল সকালে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে শিক্ষক দিবস সফলভাবে সম্পন্ন করতে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়। সরকারিভাবে এবারই প্রথম শিক্ষক দিবস উদযাপনকে কেন্দ্র করে শিক্ষকদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
বৃহস্পতিবার শিক্ষক দিবস উপলক্ষে সকাল ৯টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ডসহ মিলিত হন সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক। সেখান থেকে ঢাক-ঢোল বাদ্য বাজনাসহ একটি বর্ণাঢ্য র্যা লি বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন- শিক্ষক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল হাদী।
বক্তব্য রাখেন- সদর উপজেলা পারিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, অধ্যক্ষ (অব.) প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল প্রমুখ।