● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কাঠালিয়ার আমুয়ায় স্কুলছাত্রীকে অপহরণচেষ্টার বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ০৪:৩৩ পিএম
কপি হয়েছে!

ঝালকাঠির কাঁঠালিয়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণচেষ্টার বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আমুয়া তুষার সড়ক চত্বরে মানববন্ধনের আয়োজন করে অপহরণকারীদের হাত থেকে বেঁচে যাওয়া শিক্ষার্থীর সহপাঠীরা। এতে স্থানীয় আমুয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, আমুয়ার চালিতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ফারজানা ইসলাম মিলা গত ১৩ অক্টোবর দুপুরে স্কুল থেকে অটোবাইকে বাড়ি ফিরছিল। এসময় পাশর্^বর্তী মঠবাড়িয়া উপজেলার দাউদখালী গ্রামের দুই যুবক আরিফ হোসেন সরদার ও মো. রাকিব ওই অটোবাইকে চলে মেয়েটিকে অপহরণের চেষ্টা করে। অপহরণকারীদের হাত থেকে বাঁচতে এক পর্যায়ে মেয়েটি অটোবাইক থেকে লাফিয়ে রাস্তায় পড়ে। এতে তাঁর হাত ভেঙে যায় এবং মুখমÐলে গুরুতর জখম হয়। এ ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। অপহরণকারী দুই যুবক পালিয়ে যায়। এ ঘটনায় মেয়ের মা মারজিয়া ইসলাম মঠবাড়িয়া থানায় গত ২২ অক্টোবর একটি মামলা দায়ের করেন। মামলা হলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে না পাড়ায় ক্ষুব্ধ হয় নির্যাতিত ছাত্রী ফারজানা ইসলাম মিলার সহপাঠীরা। তাঁরা দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মিলার মা মারজিয়া ইসলাম, শিক্ষক মনিরুল ইসলাম শহীদ গোলদার, পলাশ গোলদার, আসাদুজামান বাবলা, খাদিজা বেগম প্রধান শিক্ষক শফিকুল আলম শামিম, সাংবাদিক এইচ এম বাদল, স্কুলছাত্রী জয়শ্রী সরকার মাশিষ মোল্লা।