২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

গলাচিপায় শিক্ষক দিবস পালিত

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই প্রতিপাদ্যের আলোকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদের আয়োজনে এবং ব্র্যাক এর সহযোগিতায় পটুয়াখালীর গলাচিপায় শিক্ষক দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদের আহ্বায়ক ও গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত)। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত কুমার দত্ত মলয়, গলাচিপা প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিল্টন, উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান এবং কালারাজা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. মিজানুর রহমান। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

গলাচিপায় শিক্ষক দিবস পালিত

লিংক কপি হয়েছে!