২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফরিদপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

ফরিদপুরে জেলা যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর প্রেস ক্লাবে ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজের সভাপতিত্বে ও ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।

ফরিদপুর জেলা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি মাহাবুবুল হাসান পিংকু ।

অন্যান্যদের মধ্যে প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নেয় ফরিদপুর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি কে এম জাফর  সহ জেলা বিএনপি , জেলা যুবদল , ছাত্রদল ও তার অঙ্গ সংগঠনের স্থানীয় নেতা কর্মীরা ।
ফরিদপুর জেলা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আগামী ১২ই নভেম্বর বিএনপির ফরিদপুরে গণ সমাবেশ সুষ্ঠভাবে পালন করার জন্য সকলকে আহবান জানান ।
বক্তারা আরো বলেন , নিঃ শর্তে বেগম খালেদা জিয়ার মুক্তি ও খাদ্য দ্রব্যের লাগামহীন  উদ্ধগতি থেকে স্বাভাবিক পর্যায়ে নিয়ন্ত্রনে আনার দাবী জানান ।
এর পূর্বে বিকেলে  ফরিদপুর সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি র‍্যালী   বের করে ফরিদপুর প্রেসক্লাবে এসে শেষ হয় ।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

ফরিদপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লিংক কপি হয়েছে!