কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনলাইন প্লাটফর্ম ‘ভয়েস অব পাকুন্দিয়া’ কর্তৃক বই উৎসব-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ৩ টায় শ্রীরামদী আলু স্টোর বাজার সংলগ্ন জহুরা আলতাফ বিদ্যানিকেতন স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পোড়াবাড়ীয়া আলহাজ্ব এম এ মান্নান মনিক কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেন্দী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ রকিবুদ্দিন মোশায়ের, ডেলটা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এসিট্যান্ট ম্যানেজার রফিকুল ইসলাম, অগ্রণী ব্যাংক মির্জাপুর শাখার ব্যবস্থাপক মাসুদুর রহমান, জহুরা আলতাফ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল জব্বার সুমন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে আরও ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর নুরুল্লাহ।
বই উৎসবে প্রায় দুই শতাধিক পাঠকের হাতে বই তুলে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৮ জন ব্যক্তি ও ২৭ টি সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘ভয়েস অব পাকুন্দিয়া’র প্রতিষ্ঠাতা এডমিন এস এম রায়হান।
