২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কাঠালিয়ায় নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৯ অক্টোবর ২০২২

পুলিশের সাথে কাজ করি, মাদক জঙ্গী সন্ত্রাশমুক্ত দেশ গড়ি, এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া থানা পুলিশের উদ্যোগে নানা আয়োজনে কমিউনিটি পুলিশং ডে উযদাপিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় থানার সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।

কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, সমাজ সেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যাম মোঃ মাহমুদুল হক নাহিদ, মোঃ আমিরুল ইসলাম ফোরকান সিকদার, মোঃ মিঠু সিকদার, মোঃ হারুন অর রশিদ, শিশির দাস প্রমূখ।
অনুষ্ঠানে পুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীসহ নানা শ্রেণির পেশার নারী-পুরুশ অংশ নেয়।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২৯ অক্টোবর ২০২২

কাঠালিয়ায় নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

লিংক কপি হয়েছে!