● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

খাগড়াছড়িতে উদযাপন হয়েছে কমিউনিটি পুলিশিং ডে

জাগো ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ০৯:১৬ পিএম
কপি হয়েছে!

কমিউনিটি পুলিশের মূলমন্ত্র, শান্তি শৃংখলা সর্বত্র” এই স্লোগানকে নানা আনুষ্ঠানিকতায় খাগড়াছড়িতে উদযাপন হয়েছে কমিউনিটি পুলিশিং ডে।

শনিবার(২৯ অক্টোবর ২০২২) সকাল ১০ টায় খাগড়াছড়ি জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে জেলা শহরের টাউন হলে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বােধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

পরে একটি র‍্যালী নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে টাউন হলে এসে শেষ হয়। পরে খাগড়াছড়ি পুলিশ লাইনে গ্রীল শেডে আলোচনা সভা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়। খাগড়াছড়ি পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান উপদেষ্টা মোঃ নাইমুল হক’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম,খাগড়াছড়ি কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সুদর্শন দত্ত প্রমূখ।

এসময় বক্তারা বলেন, দেশে ঐক্যবদ্ধ সমাজ গড়তে মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত করতে কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। সব ধরনের অপরাধ নির্মুলে পার্বত্য জেলায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে কমিউনিটি পুলিশ। তাই সকলে মিলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করলে এই সকল অনৈতিক কর্মকাণ্ড থেকে সন্ত্রাস নির্মুল করতে সক্ষম হবে বলে মন্তব্য করেন অতিথিরা।