● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঘোড়াশালে এক শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৩

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ০১:৪০ পিএম
কপি হয়েছে!

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে শিয়ালের কামড়ে শিশুসহ ৩ জন আহত হয়েছেন। আহতদের পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদীর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আজ রবিবার (৩০ অক্টোবর) ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

৯ নং ওয়ার্ড কমিশনার সারোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বজন ও স্থানীয়রা জানান, আজ ভোরে করতৈতৈল গ্রামের খালপাড় নামক স্থানের বাড়ি থেকে ফজরের নামাজ পড়তে বের হয় নজরুল ইসলাম ভূট্রো (৩৫)। এসময় রাস্তায় বের হলে হঠাৎ একটি শিয়াল এসে তাকে কামড়ে আহত করে। পরে সকাল ৬টার দিকে মোহাম্মদ শাকিব মিয়া (১০) নামে এক শিশুকে ও সকাল ৭টার দিকে মোঃ নুরুল ইসলাম (৩৮) কে কামড়ে আহত করে।

আহত নজরুল ও নুরুল ইসলামের চাচাত ভাই মোঃ বিল্লাল হোসেন জানান, হঠাৎ একটি শিয়াল এসে আজ ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত যাকে সামনে পেয়েছে তাকেই কামড়ে আহত করেছে। পরে চিকিৎসার জন্য পলাশ ও নরসিংদীর হাসপাতালে তাদের পাঠানো হয়।

পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শিয়ালের কামড়ে আহত মোহাম্মদ শাকিব মিয়া নামে একজনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।