কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ দুুপুরে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হয়।
ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর।
সম্মেলন উদ্বোধন করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
এছাড়া সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আরফানুল হক রিফাত, জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক ডাঃ তাহসিন বাহার সূূচনা।
স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এড মো আমিনুল ইসলাম টুটুল।
সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল বাসার। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল রহমান জুয়েল।
