২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পলাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে শিশুর মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩০ অক্টোবর ২০২২

নরসিংদীর পলাশে আদিব হাসান নামে ৪ বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত আদিব হাসান সরকারচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলতে যায় শিশু আদিব হাসান। পরে শিশুর বাবা মা তাকে বাড়িতে না পেয়ে খুঁজতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়রা সকাল ৯টার দিকে বাড়ির পাশের পুকুরে আদিব হাসানকে ভাসমান অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পরিবারের লোকজন পানি থেকে উঠিয়ে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আদিব হাসানকে মৃত ঘোষণা করে।

এক মাত্র ছেলেটির মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছিলনা তার মা। বিশ্বাস হচ্ছিল না তার সন্তানের মৃত্যু হয়েছে। পরে তাকে আবারও নেওয়া হয় নরসিংদীর জেলা হাসপাতালে। সেখানেও কর্তব্যরত চিকিৎসক আদিব হাসানকে মৃত ঘোষণা করেন।

গজারিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য মোঃ আরিফুল ইসলাম বলেন, শিশুটিকে দেখে আমার চোখ দিয়েও পানি চলে এসেছে। আমি নিজেও শোকাভিভূত। আল্লাহ যেন এমনভাবে কোন মায়ের বুক খালি না করেন।

পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানান, পানিতে ডুবে যাওয়া চার বছরের এক শিশুকে তার পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসে। কিন্তু আমাদের হাসপাতালে তারা শিশুটিকে মৃত অবস্থায় নিয়ে আসে।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ৩০ অক্টোবর ২০২২

পলাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে শিশুর মৃত্যু

লিংক কপি হয়েছে!