২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

টাংগন বাঁধে মাছ শিকারিদের মিলন মেলা

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩১ অক্টোবর ২০২২

প্রতিবছরের মতো এবারও ঠাকুরগাঁও সদর উপজেলার টাগংন নদীর তীরে টাংগন বাঁধে চলছে মাছ ধরা উৎসব। সোমবার সকাল থেকে দিনব্যপী এ উৎসবে যোগ দিয়েছেন আশেপাশের গ্রামের হাজার হাজার মানুষ।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের টাংগন নদীর উপর নির্মিত টাংগন বাঁধ এলাকায় সরেজিনে দেখা যায়, অসংখ্য মানুষ মাছ ধরতে ব্যস্ত। কারও হাতে পলো, কারও হাতে চাবিজাল, খেয়াজাল, টানাজাল বা ছেঁকাজাল। খালি হাত দিয়েই কাঁদার মধ্যে মাছ খুঁজছে। আর নদীর পাড়ে হাজারো মানুষ ভিড় জমিয়েছে মাছ ধরা দেখতে এবং মাছ ক্রয় করতে ।

১৯৯০ সালের দিকে শুষ্ক মৌসুমে এ অঞ্চলের কৃষি জমির সেচ সুবিধার জন্য সদর উপজেলার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নে টাংগন নদীর উপর পাঁচ গেট বিশিষ্ট এই সুইসগেইট নির্মাণ করা হয়। গেটে আটকে থাকা সেই পানিতে প্রতিবছর মৎস্য অধিদফতরের উদ্যোগে বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়া হয়। আর শীতের শুরুতেই বাঁধের পানি ছেড়ে দেওয়ার পর মাছ ধরার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এভাবেই প্রতিবছর চলে টাংগন বাঁধে মাছ ধরার উৎসব।

হবিবর নামের এক মাছ শিকারি বলেন, আমরা প্রতিবছর এই সময় টাংগন বাঁধে মাছ ধরতে আসি। এখানে দেশি-বিদেশিসহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় তবে অতিতের চেয়ে এবছর মাছ খুব কম পাওয়া যাচ্ছে।
মাছ বিক্রেতারা জানান এ বছর মাছ কম কিন্তু চাহিদা বেশি তবে আগামীকাল সকালে মাছ বেশি পাওয়া যাইতে পারে।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ৩১ অক্টোবর ২০২২

টাংগন বাঁধে মাছ শিকারিদের মিলন মেলা

লিংক কপি হয়েছে!