২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহে বঙ্গবন্ধু শিশু একাডেমি উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩১ অক্টোবর ২০২২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্ম দিন শেখ রাসেল দিবস উপলক্ষে ৩১ অক্টোবর বিকাল তিনটায় নগরীর বৈশাখী মঞ্চে ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু শিশু একাডেমি আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । বঙ্গবন্ধু শিশু একাডেমি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যাপক দিলরুবা সারমীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সরকার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যাক্তিত্ব একুশে পদক প্রাপ্ত সংগীত পরিচালক শেখ সাদী খান। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু একাডেমি ময়মনসিংহ জেলা শাখার কার্যকরী সভাপতি ও ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিসুজ্জামান আনিস, ময়মনসিংহ সাংস্কৃতিক জোটের আহবায়ক কবি ফরিদ আহমদ দুলাল, আনন্দ মোহন বিশ্ব বিদ্যালয় সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নারায়ণ চন্দ্র ভৌমিক, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফখরুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম আহবায়ক শাহ সাইফুল আলম পান্নু, জিকেপি ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি লায়ন ড সিরাজুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম দুদু, ময়মনসিংহ জেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম মিন্টু, সহসভাপতি কামরুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডভোকেট এ বি এম নুরুজ্জামান খোকন, জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি নাহিদা ইকবাল, নুর জাহান মিতু, মহানগর মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক ইলোরা পারভীন সম্পা , নারী নেত্রী মাহমুদা হোসেন মলি প্রমুখ । অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় প্রতিযোগীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ৩১ অক্টোবর ২০২২

ময়মনসিংহে বঙ্গবন্ধু শিশু একাডেমি উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!