২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় যুব দিবস-২০২২ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদ পত্র বিতরণ ও প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

“প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চত্ত্বরে ফিরে এসে শেষ হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কর্মকর্তা মাহবুবুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল প্রমুখ।

অনুষ্ঠান সার্বিক সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির (হিরু)।

যুব দিবসের আলোচনা সভা শেষে যুব উন্নয়ন কর্মকর্তার বদলি জনিত কারণে ঈশ্বরগঞ্জ পরিবার যুব সংগঠন কর্তৃক তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয় এবং ৪ জনপর মাঝে যুব ঋণের ৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২

ঈশ্বরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

লিংক কপি হয়েছে!