২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

গলাচিপা জাতীয় যুব দিবসে ঋণের চেক ও সনদ বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২

‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রসাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মু. সাহিন।

এসময় প্রধান অতিথি বলেন, যুবক- যুবতীরাই রাষ্ট্রের চালিকাশক্তি, তারা যদি কাজ না করে, পরিশ্রম না করে, কোন রাষ্ট্র তার কাঙ্খিত লক্ষে পৌঁছাতে পারে না। বাংলাদেশ সরকার এই যুবক যুবতীদের প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছে। আপনারা পরিশ্রম করবেন, সরকার আপনাদের সহায়তা করবে, প্রশিক্ষণ দিবে ও ঋণের ব্যবস্থা করে দিবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরজু আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াদ কবির, প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিল্টন, সাধারণ সম্পাদক সোহাগ রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুল আহসান মিঞা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলী আজগর, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, জলিলুর রহমান, নির্মল চন্দ্র শীল, তথ্যসেবা কর্মকর্তা মোসা: ইসমত আরা বিভিন্ন ইউনিয়ন হতে আগত যুবক যুবতী ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।

পরে স্থানীয় ১৮ জন যুবক যুবতীর হাতে বিভিন্ন হারে ৯ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২

গলাচিপা জাতীয় যুব দিবসে ঋণের চেক ও সনদ বিতরণ

লিংক কপি হয়েছে!