● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

সাভারে সাইদুর ফ্লাওয়ার মিলসে আগুন

জাগো ডেস্ক
প্রকাশ: ১ নভেম্বর ২০২২, ০৪:১০ পিএম
কপি হয়েছে!

সাভারের হেমায়েতপুরে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় তীব্র আগুনে কারখানাটির ভবনে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। যেকোন সময় ভবনটি ভেঙ্গে পড়ে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করেছেন শ্রমিকরা।

মঙ্গলবার (০১ নভেম্বর) সকালে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের পদ্মারমোড় এলাকার মেসার্স সাইদুর ফ্লাওয়ার মিলস নামের কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাভার ফায়ার সার্ভিস জানায়, ওই কারখানায় মসুর ডাল ভেঙ্গে প্যাকেটজাত করা হয়। সেই সাথে মুরগী ও কবুতরের খাদ্যও তৈরি করা হয়। সকালে কারখানার তিন তলায় বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুন লাগে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে কারখানাটি পুড়ে যায়। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে আগুনের তীব্রতা বেশী হওয়ায় ভবনটিতে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। যেকোন সময় ভবনটি ভেঙ্গে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন স্থানীয়রা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।