● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পলাশবাড়ীতে এক যুবকের ইসলাম ধর্ম গ্রহণ

জাগো ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২২, ০৩:১৫ পিএম
কপি হয়েছে!

পলাশবাড়ীতে হিন্দু সম্প্রদায়ের এক যুবক ইসলামের সুশীতল ছায়ায় এসে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সে ইসলাম ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজ ইচ্ছায় স্বজ্ঞানে, কারো বিনা প্ররোচনায় ইসলাম ধর্ম গ্রহণ করে।

গতকাল মঙ্গলবার (১ নভেম্বর) আদালতে এফিডেফিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে ২৯ বছরের সাগর নামে যুবক।

সাগরের মা শ্রীমতি মিনা রানী দুই বছর আগে পার্শ্ববর্তী দীঘলকান্দি গ্রামের এক ব্যক্তির সাথে স্ব ইচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

শ্রী সাগর চন্দ্র শীল ইসলাম ধর্ম গ্রহণকালে নিজের নাম আবদুল্লাহ আহমেদ (সাগর) রাখে। সে পলাশবাড়ী পৌর শহরের ১ নং ওয়ার্ডের পলাশগাছী গ্রামের মৃত শ্রী দেবেন চন্দ্র শীলের ২য় ছেলে।

গাইবান্ধায় নোটারি পাবলিকের মাধ্যমে এবং স্থানীয় মাওলানার কাছে পবিত্র কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

সাগর বলেন, আমি ইসলাম ধর্মের আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। বাকি জীবন ঈমান ও আমলের সাথে চলতে পারি সে জন্য সকলের কাছে দোয়া চাই।