২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ব্রিজ নির্মাণে তিন মাস বন্ধ থাকবে গলাচিপা টু ঢাকার লঞ্চ: ভোগান্তিতে নৌপথের যাত্রীরা

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ০২ নভেম্বর ২০২২

পটুয়াখালীর লোহালিয়া নদীর সেতু নির্মাণকাজের জন্য ঢাকা থেকে পটুয়াখালীর গলাচিপা নৌপথের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার সকালে তিন মাস এই লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়। অভিযোগ উঠেছে, হঠাৎ করেই পূর্ব ঘোষণা ছাড়া ঢাকা থেকে গলাচিপা নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে দূরপাল্লার ওই নৌপথের যাত্রীরা। এদিকে বুধবার ভোর চারটার দিকে ঢাকা থেকে আসা এমভি বাগের হাট-২ লঞ্চটি পটুয়াখালী নদী বন্দরের লঞ্চ টার্মিনালে ভায়া ঘাট দিলে স্থানীয় প্রশাসন সকল যাত্রীদের পটুয়াখালী নেমে নিজেদের গন্তব্যে যাওয়ার নির্দেশ দেন। এ খবর লঞ্চ যাত্রীদের কাছে পৌঁছালে নারী, শিশু, বৃদ্ধ ও রোগীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। অপরদিকে গলাচিপা পৌর এলাকাসহ শতাধিক ব্যবসায়ীর ঢাকা থেকে আনা পণ্য অতিরিক্ত ভাড়া দিয়ে পরিবহণ করতে হয়েছে। হটাৎ লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তির শিকার হতে হচ্ছে গলাচিপা, আমখোলা, কলাগাছিয়াসহ বিভিন্ন এলাকার যাত্রী ও ব্যবসায়ীদের। এতে যাত্রী, ব্যবসায়ী ও লঞ্চ কর্তৃপক্ষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তবে উন্নয়ন কাজের জন্য কিছুটা কষ্ট ও সেক্রিফাইস করতে হয়-এমনটা জানিয়েছেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. কামাল হোসেন। জানা গেছে, গলাচিপা টু ঢাকা, ভায়া, আমখোলা, কলাগাছিয়া, পটুয়াখালী ও বগা রুটে এমভি পূবালী-৫, এমভি বাগেরহাট-২, এমভি আসা-যাওয়া-১ ও এমভি জামাল-৫ এ চারটি দোতলা লঞ্চ চলাচল করে। কিন্তু পটুয়াখালীর লোহালিয়া নামক স্থানে এলজিইডির একটি ব্রিজ নির্মাণাধীন রয়েছে। ব্রিজের মাঝখানের অংশের কাজের জন্য পূর্ব ঘোষণা ছাড়াই বুধবার ভোর চারটার দিকে ঢাকা থেকে আসা যাত্রীবাহী এমভি বাগের হাট-২ লঞ্চ টিকে পটুয়াখালী ঘাটে আটকে দেয়া হয়। হাঠাৎ এ সিদ্ধান্তে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে লঞ্চ লঞ্চে থাকা প্রায় তিন শতাধিক যাত্রী ও আটকে যায় ব্যবসায়ীদের মালামাল। পরে লঞ্চ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবসায়ীদের পণ্য গন্তব্যে পৌঁছে দেওয়া হলেও ভোগান্তির শিকার হন লঞ্চে থাকা নারী, শিশু, বৃদ্ধ ও রোগীরা। এ ব্যাপারে পটুয়াখালী বিআইডব্লিউটিএ এর উপ পরিচালক মো. মহিউদ্দিন খান বলেন, গলাচিপার নদীপথের দোতলা লঞ্চ বন্ধের জন্য আমরা কোন নির্দেশনা দেইনি। আর পটুয়াখালী জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, আমরা সব ধরণের লঞ্চের চলাচল সচল রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু ব্রিজের সেন্টারিং ভেঙ্গে যাওয়ায় বন্ধ করতে হয়েছে। উন্নয়নের জন্য সেক্রিফাইস করতে হবে। এছাড়া ছোট ছোট নৌ যান চলাচল করবে। আগামী তিন মাস পর এ রুটে স্বাভাবিকভাবে নৌ চলাচল করতে পারবে।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ০২ নভেম্বর ২০২২

ব্রিজ নির্মাণে তিন মাস বন্ধ থাকবে গলাচিপা টু ঢাকার লঞ্চ: ভোগান্তিতে নৌপথের যাত্রীরা

লিংক কপি হয়েছে!