● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঝালকাঠির রাজাপুরে উপ-নির্বাচনে বই প্রতীকে মরিয়ম বিজয়ী

জাগো ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২২, ০৭:০৬ পিএম
কপি হয়েছে!

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে ভোট গ্রহণ হয়েছে এতে ২৬ ভোট বেশি পেয়ে বই প্রতীকে মরিয়ম বিজয়ী হয়েছে ।

বুধবার (২নভেম্বর) সকাল ৮টায় ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকাল ৪টায় শেষ হয়। কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে তবে ভোটারদের উপস্থিতি বেশ কম ছিলো। কেন্দ্রগুলোতে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছে। ৩টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মোট তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এই ৩টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিলো ৯৭৬৩ জন। পুরুষ ভোটার সংখ্যা ছিলো ৪৯৭৭ জন এবং নারী ভোটার সংখ্যা ছিলো ৪৭৮৬ জন। এর মধ্যে বই প্রতীকে ১১৪৯ ভোট পেয়ে মোসাঃ মরিয়ম বেগম (টিয়ন) বিজয়ী হয়েছে। রাজাপুর উপজেলা বিএনপির যুগ্নআহব্বায়ক ও গালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মনিরুজ্জামান লাভলু’র স্ত্রী সৈয়দা রেহানা লাবলু বক প্রতীকে ১১২৩ ভোট পেয়েছেন। এবং গালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ হাওলাদার এর পুত্রবধূ মোসাঃ হাফসা আক্তার কলম প্রতীকে ৯৯৭ ভোট পেয়েছেন।

উল্লেখ্য এই ১,২ ও ৩ নং ওয়ার্ডে ইউপি সদস্য মোসাঃ হাফিজা ফিরোজ। তিনি গত ১২ আগষ্ট মারা যাওয়া এই সংরক্ষিত আসনটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। এর পরে গত ১৯ অক্টোবর নির্বাচন কমিশন এই আসনটিতে তফসীল ঘোষণা করেন। মনোনয়ন পত্র দাখিল করেন তিন জন প্রার্থী।