● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ জন আটক

জাগো ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২২, ০৮:৪৯ পিএম
কপি হয়েছে!

ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৫ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে কুমিল্লার হোমনা থানার পুলিশ। এসময় পুলিশের ধাওয়া খেয়ে আরও দুজন পালিয়ে যায়। আটককালে তাদের গণধোলাই দেয় জনতা।

ডাকাতিকাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ (ঢাকা মেট্রো-ন-১৭-৪৬৪৫) দুটি রাম দা’, একটি লোহা কাটার কাঁচি,একটি চাইনিজ কুড়াল, দুটি সুচারু লোহার রড উদ্ধার করে পুলিশ।

বুধবার রাতে উপজেলার ঘারমোড়া বাজার থেকে সিনাইয়া এলাকায় রাস্তা থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে হোমনা থানায় মামলা দায়েক করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে রাত্রীকালিন বিশেষ অভিযানকালে পুলিশের একটি দল ওই এলাকায় ডাকাত ডাকাত শব্দ শুনতে পেয়ে এগিয়ে যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে এরা এদিক ওদিক দৌড়ে পালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে পুলিশ জনগণের সহায়তায় ধাওয়া করে ডাকাতদেরকে আটক করেন।

এসময় ডাকাতি কাজে ব্যবহৃত তাদের একটি মিনি কাভার্ডভ্যানও আটক করা হয়। তারা উপজেলার বাগমারা গ্রামে ডাকাতির উদ্দেশে যাচ্ছিল।
ডাকাতরা হলো ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার আইনুল হক (৩২), নরসিংদী জেলার মো. আমির হোসেন (৩৫) কামাল উদ্দিন (৩৫), মুরাদনগর উপজেলার শান্ত মিয়া (৩১), কচুয়া উজেলার স্বপন ড্রাইভার (৩৫), নরীনগর উপজেলার রবিউল (৩৫) ও হোমনা উপজেলার মণিপুর গ্রামের মাঈন উদ্দিন(৩৮)।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, উপজেলার বাগমারা গ্রামে ডাকাতির উদ্দেশে প্রস্তুতি নিচ্ছিল।
রাত্রীকালিন অভিযানে মানুষের ডাকাত ডাকাত চিৎকার শুনে ধাওয়া করে ডাকাতদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে হোমনা থানায় মামলা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।