২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

গলাচিপায় পিতার প্রতি পুত্রের অত্যাচার ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২

পটুয়াখালীর গলাচিপায় পিতার প্রতি পুত্রের অত্যাচার, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সৎ বোনদের সম্পত্তি থেকে উচ্ছেদ এবং অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ কুৎসা রটানোর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের নেতারা। গতকাল বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের গিলাবাড়িয়া বাজারে নারী সংগঠন সমূহের জাতীয় নেটওয়ার্ক ফাউন্ডেশন (দুর্বার) এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় দুইশত লোকের অংশগ্রহণে ও বিভিন্ন সংগঠনের মধ্যে আদর্শ মানবসেবা সংস্থা, শুকতারা মহিলা সংস্থা, জাগরনী মহিলা ফাউন্ডেশন, দারিদ্র মহিলা উন্নয়ন সংস্থা, আলোকিত মহিলা সংস্থা, বিএমইউএস, কৃষ্ণচূড়া মহিলা সংস্থা, উদ্যমী সমাজকল্যান সংস্থা, তুলাতলা পল্লী উন্নয়ন সংস্থা ও বাংলাদেশ মানবাধিকার কমিশন গলাচিপা উপজেলা শাখার নেতৃবৃন্দের অংশগ্রহণে ঘন্টাব্যাপী এ মানববন্ধন চলে। মানববন্ধন চলাকালীন এক পর্যায়ে অভিযুক্ত সরোয়ার এর লোকজন মানববন্ধনে বাঁধা প্রদান করে। ব্যানার টানা হেচরা করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় উপস্থিত লোকজনের সঙ্গে খারাপ আচরণ শুরু করে তারা পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এসময় পরিবারের সদস্যরা ও বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করে বলেন, বিভিন্ন সময় পুত্র মো. সরোয়ার আকন তার বাবা মো. আবদুল খালেক আকন কে মারধর করেছে। মেয়েরা বাঁচাতে গেলে তাদের ওপর অত্যাচার করে। ছেলে মারধর করে পিতাকে তাহলে সমাজ কোথায় গিয়ে পৌঁছেছে। সমাজের অবস্থা যদি এমন হয় আমরা কি ভাবে এ সমাজে বসবাস করবো। এমন ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে অভিযুক্ত ছেলের বিচার দাবি করছি। মানববন্ধনে তারা বাঁধা দিয়ে ন্যায় বিচারের যে একটি মাধ্যম রয়েছে সেটিকে বন্ধ করে দিতে দলবল নিয়ে হাজির হয়েছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ মানববন্ধন পন্ড করতে এসেছে। বক্তারা আরও বলেন, পিতার প্রতি যে অত্যাচার করা হয়েছে তার বিচার অবশ্যই হতে হবে, হওয়া উচিত। আমরা প্রশাসনের নিকট অনুরোধ করবো অভিযুক্ত পুত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য। পরে মানববন্ধন থেকে ঘোষণা দেয় হয় বিচারের দাবিতে প্রয়োজনে গলাচিপায়, পটুয়াখালীতে এবং বরিশালে মানববন্ধন করা হবে। এছাড়া পরিবারের সদস্যরা অভিযোগ করেন পিতার সম্পত্তি থেকে উচ্ছেদ করতে এই অত্যাচার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সরোয়ার ও তার সহযোগীরা মিথ্যা, কুরুচিপূর্ণ কুৎসা প্রচার করছে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তাই মিথ্যা মামলা প্রত্যাহার ও এহেন কাজের বিচার চেয়ে নিজেদের নিরাপত্তা দাবি করেন তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২

গলাচিপায় পিতার প্রতি পুত্রের অত্যাচার ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

লিংক কপি হয়েছে!