২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ে কাঞ্চনজঙ্ঘা দেখে বাড়ি ফেরা হলো না যুবকের

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২

পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে বাড়ি ফেরার পথে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মোস্তাফিজুর রহমান রাসেল (৩২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ সময় মিলন হোসেন (৩১) নামে অপর এক আরোহী আহত হন।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের চারমাইল এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রাসেলের বাড়ি ঠাকুরগাঁও জেলার হাজিপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। আহত মিলন হোসেন একই এলাকার ইব্রাহিম খলিলের ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন রাসেল। তারা সদর উপজেলার চারমাইল এলাকায় পৌঁছালে তেতুঁলিয়াগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।

এদিকে ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।

তেতুঁলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তেঁতুলিয়া হাইওয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তবে নিহতের পরিবারের সদস্যরা কোনো অভিযোগ করলে আমরা আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২

পঞ্চগড়ে কাঞ্চনজঙ্ঘা দেখে বাড়ি ফেরা হলো না যুবকের

লিংক কপি হয়েছে!