২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ডিমলায় এক যুবকের ইসলাম ধর্ম গ্রহণ

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২

নীলফামারী ডিমলা উপজেলার গয়াবাড়ী শুঠিবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এসে এক হিন্দু যুবক সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।

শুক্রবার (৪ নভেম্বর) জুম্মার নামাজের সময় কেন্দ্রীয় মসজিদে এসে নীলফামারী নোটারী পাবলিক কার্যালয় কর্তৃক ধর্ম পরিবর্তনের এভিডেভিডসহ ইসলাম ধর্ম গ্রহণ করেন শ্রী সাগর। সে পার্শ্ববর্তী রংপুর জেলার গংগাচড়া উপজেলা চিলাখাল গ্রামের শ্রী সুশান্ত চন্দ্র রায়ের ছেলে। মুসলমান হওয়ার পর তার নাম মো. শামসুজ্জামান (সাদ) রাখা হয়েছে।

জানা যায়, গত ৬ মাস পূর্বে থেকে তার কাছে ইসলাম ধর্মের রীতিনীতি, আইনকানুন চলেফেরা ভালো লাগে। এ থেকেই জেনে বুঝে সে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

এসময় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ইদ্রিস আলী বলেন, এই যুবক ভাইটিকে আল্লাহ হেদায়াত দান করেছেন বিধায় সে ইসলাম ধর্মের প্রতি দীক্ষিত হয়ে মুসলমান হয়েছে। আমি এই ভাইটির জন্য দোয়া ও সহযোগিতার হাত বাড়িয়ে দিব। সেই সাথে তার যেকোনো প্রয়োজন ও সমস্যায় প্রতিটি মুসলমানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২

ডিমলায় এক যুবকের ইসলাম ধর্ম গ্রহণ

লিংক কপি হয়েছে!