● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কাট্টলীবিলে স্পিড বোট বালুবাহী বোট সংঘর্ষ, নিখোঁজদের খুঁজে সেনাবাহিনীর অভিযান

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২২, ১১:১৪ এএম
কপি হয়েছে!

রাংগামাটির লংগদুতে কাপ্তাই লেকের কাট্টলিবিলে বালুবাহী বোটের সাথে যাত্রীবাহী স্পিডবোটের সংঘর্ষে সাতজন আহত এবং নিখোঁজ দুইজন। শুক্রবার (৪ নবেম্বর ) দুপুর ২ টার দিকে উপজেলার কাট্টলিবিলে এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলো বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি ইউনিয়ন এর ক্যাংড়াছড়ি গ্রামের মুক্তলাল চাকমার ছেলে লিটন চাকম (২০) এবং বরকল উপজেলার সুভলং ইউনিয়নের হাজা ছড়া গ্রামের সুরত চাকমার মেয়ে এলিনা চাকমা (২০)।

সেনাবাহিনী জানায়, শুক্রবার দুপুর দুইটার দিকে বাঘাইছড়ির সিজক কলেজের কাজ শেষে রাংগামাটি যাওয়ার পথে ৯ জন যাত্রী সহ রাংগামটির উদ্দেশ্যে রওয়ানা হলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী বোটের সাথে স্পিডবোটটির সংঘর্ষ হয়,এবং স্পিডবোটটি ঘটনাস্থলেই উল্টে যায়। স্পিডবোটে অবস্থানরত নয় জনের মধ্যে সাতজনকে জীবিত উদ্ধার করা গেলেও দুই জনকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

লংগদু জোনের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর একটি দল তৎক্ষণাৎ ঘটনাস্হলে পৌছে। ঘটনাস্থলে পৌছানোর পর সেনাবাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের ডুবুরী দল নিখোঁজদেরকে উদ্ধারের কার্যক্রম পরিচালনা করছে। পরবর্তীতে সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে লংগদু উপজেলা পুলিশ স্পিড বোট, বালু বোঝাই ট্রলার ও দুই চালককে আটক করে। বর্তমানে স্পিডবোটের আহত ৬ জনকে রাঙ্গামাটিতে চিকিৎসার জন্যে পাঠানো হয়েছে।

সেনাবাহিনীর লংগদু জোনের অধিনায়ক লেঃ কর্নেল হিমেল মিয়ার নির্দেশনায় মেজর আবরার এর তত্ত্বাবধানে এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছে।