২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

গলাচিপায় ৫১ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ০৫ নভেম্বর ২০২২

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়ে গলাচিপা উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ কতৃক আয়োজিত ৫১ তম জাতীয় সমবায় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা, সমবায় পতাকা উত্তোলন ও র‍্যালির মধ্যে দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সহকারী কমিশনার(ভূমি) সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.সাহিন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার আকরামুজ্জামান, উপজেলা সমবায় অফিসার কামরুল হাসান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিলটন, সাধারণ সম্পাদক সোহাগ রহমান, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান হাজী মজিবুর রহমান, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয়। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আমন্ত্রিত অথিতিবৃন্দ ও গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ। সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা সমবায় দিবস উপলক্ষে বিভিন্ন বিষয়ের উপর নানাবিধ আলোচনা করেন।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ০৫ নভেম্বর ২০২২

গলাচিপায় ৫১ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা

লিংক কপি হয়েছে!