২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ০৫ নভেম্বর ২০২২

ঈশ্বরগঞ্জ উপজেলার জিগাতলা গ্রামে বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে ইটের আঘাতে এক বৃদ্ধা নিহত হয়েছে। শুক্রবার রাতে ওই ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার সোহাগী ইউনিয়নের জিগাতলা গ্রামের মৃত হাসেন আলী চকিদারের ছেলে মুসা মিয়া (২৩) শুক্রবার রাতে বিবাহ করে নতুন বউ বাড়িতে নিয়ে আসে। এদিকে বিবাহ বাড়িতে নতুন বউ আনার পর শুরু হয় উচ্চস্বরে গানের সাউন্ড বক্স বাজানো। সেই সাউন্ড বক্স বাজানো নিয়ে প্রতিবেশিরা একটু আস্তে বাজানোর কথা বলে মুসাকে। প্রতিবেশিদের কথা শুনে মুসা তার সাউন্ড বক্স বাজানো আওয়াজ কমিয়ে দিলো। এঅবস্থায় রাত সাড়ে দশটায় পুনরায় গান বাজানো শুরু হলে কে বা কাহারা ইট নিক্ষেপ করে। আর সেই ইটের একটি টুকরা বাড়ির উঠানে থাকা মুসা মিয়ার জেঠী আনেছা খাতুন (৭৫) এর মাথায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এঘটনার খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ।

নিহতের ছেলে পাঞ্জু মিয়া জানান, মা মারা গেছে এমন খবর পেয়ে আমি ঢাকা থেকে শনিবার সকালে আসছি। কে বা কাহারা এমন কান্ড করেছে এবিষয়ে আমি এখনো বিস্তারিত বলেতে পারছি না। তবে এমন কান্ডের সাথে জড়িতদের বিচার দাবি জানান তিনি।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, এঘটনায় লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ০৫ নভেম্বর ২০২২

ঈশ্বরগঞ্জে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু

লিংক কপি হয়েছে!