গাইবান্ধার গোবিন্দগঞ্জে “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন”- এই প্রতিপাদ্যে সারা দেশের মত ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫ নভেম্বর শনিবার সকালে পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার এএইচএম তারিকুল শরীফ,উপজেলা দারিদ্র্য বিমোচন অফিসার আব্দুল হাসনাত,সমবায়ী আল আমিন, হ্যাপী বেগম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে এ বছর রহিম বাদশা ও মেহেদী হাসানকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বোরজাহান কবীর।
