● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

শ্রীপুরে নিখোঁজের চার দিন পর শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২২, ০৮:৫৯ পিএম
কপি হয়েছে!

শ্রীপুর থেকে নিখোঁজের চার দিন পর নাজমুল হাসান (১১) নামে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার (৫ নভেম্বর) গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় গভীর গজারি বনের ভেতর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের ছবি দেখে তার স্বজনেরা মরদেহ শনাক্ত করে।

বুধবার (২ নভেম্বর) উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় ওই শিশু। সে উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের কালু মিয়ার ছেলে।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, ২ নভেম্বর সন্ধ্যার দিকে বাড়ি থেকে ওষুধ কিনার কথা বলে পাশের জৈনা বাজারে যাওয়ার কথা বলে। এরপর গভীর রাত হলেও সম্ভব সকল আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পায়নি। এ বিষয়ে গত ৩ অক্টোবর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রায়হান গণমাধ্যম কে বলেন, নিখোঁজ অভিযোগ পাওয়ার পরপরই তার সন্ধানে কাজ করা হয়েছে। অচেনা নাম্বার থেকে ফোন করে টাকা দাবি করা হয়েছে সেগুলো বিস্তারিত খোঁজা হচ্ছে। তবে সেই নম্বরগুলোর লোকেশন ছিল অনন্য জেলায়। মরদেহ পাওয়ার বিষয়টি শুনেছি।

গাজীপুর মেট্রোপলিটন জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান গণমাধ্যম কে বলেন, প্রথমে অজ্ঞাত নামা হিসেবে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর বিভিন্ন ভাবে খবর ছড়িয়ে পড়ার পর তার স্বজনেরা মরদেহ শনাক্ত করেছে। ময়নাতদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।