২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সিরাজগঞ্জের রায়গঞ্জে আগুনে পুড়লো ৪ টি দোকান

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০৭ নভেম্বর ২০২২

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাজারের চারটি দোকান বৈদ্যুতিক শর্ট সার্কিটে হয়ে আগুনে পুড়েছে ছাই হয়ে গেছে।

রবিবার (৬ নভেম্বর) রাত আড়াই টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। অগ্নিকাণ্ডে দোকানে থাকা একটি মোটরসাইকেল, কম্পিউটার ও বিভিন্ন জিসিন পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে ধানগড়া গোলচত্তর এলাকার একটি মুদি দোকানে প্রথমে ধোঁয়া দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার সূত্রপাত নিশ্চিত হতে না পারলেও একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন রায়গঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল-পাঠান। তিনি ব্যবসায়ীদের ঘুড়ে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তা দাবি করেন।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল জানান, বিষয়টি তিনি ভোরে অবগত হয়েছেন। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০৭ নভেম্বর ২০২২

সিরাজগঞ্জের রায়গঞ্জে আগুনে পুড়লো ৪ টি দোকান

লিংক কপি হয়েছে!