২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ের বোদা পৌরসভার তফসিল ঘোষণা : ২৯ ডিসেম্বর নির্বাচন

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০৭ নভেম্বর ২০২২

জেলার বোদা পৌরসভা নির্বাচনের আজ তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর বোদা পৌরসভার দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) মো. জাহাঙ্গীর আলম বোদা পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর এবং ২৯ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে অনুষ্ঠিত হবে।
পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০৭ নভেম্বর ২০২২

পঞ্চগড়ের বোদা পৌরসভার তফসিল ঘোষণা : ২৯ ডিসেম্বর নির্বাচন

লিংক কপি হয়েছে!