২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ে উদ্দীপনের ফ্রি মেডিকেল ক্যাম্প

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২

পঞ্চগড়ে বেসরকারি প্রতিষ্ঠান উদ্দীপন সংস্থার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৮ নভেম্বর পঞ্চগড় শহরের কায়েতপাড়ায় উদ্দীপনের আঞ্চলিক কার্যালয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত মেডিসিন, ডায়াবেটিস, রক্তের গ্রুপ নির্নয়, জন্ডিস পরীক্ষাসহ বিভিন্ন বিষয়ে প্রায় ২ শতাধিক অসহায়, দরিদ্র রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, উদ্দীপনের পঞ্চগড় অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক পরিতোষ চন্দ্র বিশ্বাস, উদ্দীপন প্রোব বাংলাদেশ লিমিটেডের পিজিটি ও কনসালটেন্ট ডা. এস. এম আদনান রশিদ, হেলথ এক্সিকিউটিভ মুরাদ হোসেন, উদ্দীপন পঞ্চগড় অঞ্চলের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শারমিন আক্তার, পঞ্চগড় সদর উপজেলা শাখার শাখা ব্যবস্থাপক মমিনুর ইসলাম প্রমুখ।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২

পঞ্চগড়ে উদ্দীপনের ফ্রি মেডিকেল ক্যাম্প

লিংক কপি হয়েছে!