ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামে ৮ নভেম্বর মঙ্গলবার সকালে বাড়ির জায়গা জমি নিয় আপন দুই ভাইকে পিটিয়ে আহত করেন একই গ্রামের মৃত আফছার মোল্লার ছেলে মিজান মোল্লা(৫০), মিজান মোল্লার ছেলে ফয়সাল মোল্লা (২৮),একই গ্রামের আজাদ মোল্লা গংরা।সলেমান শিখারির ছেলে মিরাজ শিখারি(২৭) সকাল ৮ টার সময় গ্রামের বাজারে তার দোকানে যাওয়ার সময় পথে মধ্যে মিজান মোল্লা তার লোকজন নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুত্ব জখম করে। ভাইকে মারার খবর পেয়ে বড় ভাই হাসান শিখারি (২৮) ঘটনা স্থলে এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি পিটিয়ে, কুপিয়ে গুরুতর রক্তাক্ত আহত করায় তাকে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা হাসান শিখারি কে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রিফার করেন।
মিজান মোল্লাকে তার এলাকায় না পাওয়ায় এবং ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি। তবে ভুক্তভোগীরা বলেন বাড়ি ও রাস্তার জায়গা জমি নিয় প্রায় আমাদের উপর হামলা চালায়, হুমকি-ধমকি দিয়ে থাকে আজ দোকানে যাওয়ার সময় আমাদের মারপিট করে। এবিষয় থানায় অভিযোগ করবেন বলে ভুক্তভোগীরা জানান।
