‘মানবাধিকার বঞ্চিত ও অসহায় মানুষের পাশে সর্বদা’ এই স্লোগানে পঞ্চগড়ে ম্যানগ্রোভ এক্সপ্রেস ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০নভেম্বর) সংগঠনটির বর্ষপূর্তি উপলক্ষে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের হলরুমে চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিরা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম , পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক, ম্যানগ্রোভ এক্সপ্রেস ফাউন্ডেশন পঞ্চগড়ের সভাপতি সাংবাদিক আসাদুজ্জামান আপেল সহ অনেকে।
এ সময় গনমাধ্যমকর্মী ও পঞ্চগড় ম্যানগ্রোভ এক্সপ্রেস ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এই সংগঠনটি চার বছর ধরে বিভিন্ন সামাজিক কর্মকান্ড ও অসহায় মানুষকে সহযোগিতা করে আসছে।
