২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

করতোয়া থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ নভেম্বর ২০২২

সিরাজগঞ্জের করতোয়া নদী থেকে নিখোঁজের দুই দিন পর মনির হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ নভেম্বর) সকালে শাহজাদপুর উপজেলার রূপপুর এলাকায় ভাসমান ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত মনির হোসেন শাহজাদপুর উপজেলার পৌর সদরের রূপপুর পুরানপাড়া গ্রামের রিকশাচালক রশিদের ছেলে এবং শাহজাদপুর মওলানা সাইফ এহিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

নিহতের ফুপাতো ভাই ইমরান হোসেন জানান, বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরের খাওয়া-দাওয়া শেষে বন্ধুদের সঙ্গে নৌকায় বেড়াতে বের হয়। ওইদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধুদের সঙ্গে নৌকাযোগে করতোয়া নদীতে ঘুরে বেড়ায়। রাতে বন্ধুদের সবাই বাড়ি ফিরে এলেও সে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। সেই থেকে দুই দিন ধরে সে নিখোঁজ ছিল।

শনিবার সকালে নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা তার মরদেহ নদীর ভাসতে দেখে মনিরের বাড়িতে খবর দেয়। বিষয়টি পুলিশকে অবগত করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, “খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।”

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১২ নভেম্বর ২০২২

করতোয়া থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

লিংক কপি হয়েছে!