২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জে শাশুড়ি হত্যায় জামাই গ্রেফতার

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১১ নভেম্বর ২০২২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শাশুড়িকে হত্যার দায়ে জামাতা মোজাম্মেল হক কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার এ হত্যার ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের মধুপুর মোজাম্মেল হক (২৮) অন্তত তিন বছর আগে বিয়ে করেন কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার আড়াইউড়া গ্রামের আবদুল জব্বারের মেয়ে মিতু আক্তার (২২) কে। মিতুকে বাবার বাড়িতে বেড়াতে যেতে বাধা দিলে গত বুধবার মিতুর মা ইয়াসমিন আক্তার (৫৫) মেয়েকে নিতে আসেন। গতকাল শুক্রবার মিতুকে নিয়ে যাচ্ছিলেন মা। জামাতার অনুমতি না নিয়ে মিতুকে নিয়ে যাওয়ায় বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে শাশুড়িকে ধাক্কা দিয়ে পাশের দেয়ালে ফেলে দিলে মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার মরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, অভিযান চালিয়ে অভিযুক্ত জামাতাকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ১১ নভেম্বর ২০২২

ঈশ্বরগঞ্জে শাশুড়ি হত্যায় জামাই গ্রেফতার

লিংক কপি হয়েছে!