২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফুলবাড়ীয়ায় বিশ্ব নিউমোনিয়া দিবসে র‍্যালী অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ নভেম্বর ২০২২

“আসুন নিউমোনিয়া প্রতিরোধ করি, নিউমোনিয়ার লক্ষণ দেখা মাত্র শিশুকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিন” প্রতিপাদ্যে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১২ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে র‍্যালী শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ মোঃ খাদেমুল ইসলাম নাঈম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম রেজা, ডাঃ নাজমুল হক।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ডাঃ শায়লা শারমিন, ডাঃ আবু রায়হান ফেরদৌস, ডাঃ মনিরুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স বেদেনা আক্তার, ফাহিমা আক্তার, রাবেয়া আক্তার, সহকারি স্বাস্থ্য পরিদর্শক সাইফুল ইসলাম নেজা, স্বাস্থ্য সহকারি শাকিল চৌধুরি, শাহ ছাইফুল ইসলাম, প্রধান সহকারী আশরাফ উদ্দিন প্রমুখ।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১২ নভেম্বর ২০২২

ফুলবাড়ীয়ায় বিশ্ব নিউমোনিয়া দিবসে র‍্যালী অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!