● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী গলাচিপা সদর ইউনিয়ন

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ০৮:১১ পিএম
কপি হয়েছে!

পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার জমকালো আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় গলাচিপা সদর ইউনিয়ন একাদশ আমখোলা ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শনিবার (১২ নভেম্বর) বিকাল ৪ টায় গলাচিপা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন। এসময় মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আলী আশরাফ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাড. মো. হারুন উর রশীদ, গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. সাহিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম,
জেলা ক্রীড়া অফিসার মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মো. মোর্শেদ তোহা, গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েনসহ প্রমুখ। এছাড়াও সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সূধিজন, রাজনৈতিক নেতা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। সমাপনী খেলায় এসময় হাজারো দর্শক মাঠে ভির করে খেলা উপভোগ করেন। খেলার দ্বিতীয়ার্ধে আত মিনিটের মাথায় গলাচিপা সদর ইউনিয়নের হয়ে একমাত্র গোলটি করেন মো. আবদুর রহিম। এ খেলায় রেফারির দ্বায়িত্ব পালন করেন মো. মাঈনুল ইসলাম। খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. কামাল হোসেন চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার ও মেডেল তুলে দেন। উল্লেখ গত ৪ নভেম্বর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন করা হয় এতে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে।