২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

৩-১ এ জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন পবিপ্রবি

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ নভেম্বর ২০২২

আজ বেলা ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়কে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এর আগে প্রথম রাউন্ডের ২টি ম্যাচে দুটিতেই জয় পায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।আগামীকাল থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা।

২০ টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টটি শুরু হয়েছিল ১০ নভেম্বর।

টুর্ণামেন্টে সর্বমোট ৩২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে ১৬ টি ম্যাচ, দ্বিতীয় রাউন্ডে ৮ টি,কোয়ার্টার ফাইনালে ৪টি, সেমিফাইনাল,তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ,ফাইনাল ম্যাচ।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১২ নভেম্বর ২০২২

৩-১ এ জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন পবিপ্রবি

লিংক কপি হয়েছে!