● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঝালকাঠিতে থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ০২:৩০ পিএম
কপি হয়েছে!

ঝালকাঠির রাজাপুরের থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হয়েছে। শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দরের স্থানীয় পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো. বিলকু হাওলাদার (৪০) রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া গ্রামের ফজলু হাওলাদারের ছেলে।

রাজাপুর থানা পুলিশ বিকলু সম্পর্কে জানায়, সে একজন কুখ্যাৎ ডাকাত। নিজ উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে সে জড়িত। ঢাকায় জুয়েলারীর দোকানে ডাকাতিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে তার নামে। একটি মামলায় যাবজ্জীবনসহ ৫টি মামলার ওয়ারেন্ট রয়েছে বিকলুর নামে। বর্তমানে একটি ডাকাতি মামলা তদন্তাধীন আছে। গ্রেপ্তারের সময় বিলকুর কাছ থেকে ডাকাতির মালামাল স্বর্ণালঙ্কার উদ্ধার করে পুলিশ।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, রবিবার দুপুরে বিলকুকে ঝালকাঠি আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়েছে।