২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সিরাজগঞ্জে ৪২ কেজি গাঁজাসহ ০৫ জন  মাদক ব্যবসায়ী আটক

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৪ নভেম্বর ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক অভিযানে ৪২ কেজি গাঁজাসহ ০৫ জন শীর্ষ মাদক ব্যবসায়ীদের আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২। এসময় তাদের কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও পিকআপ ভ্যান জব্দ করেছে।

রবিবার সকালে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়-১৪ নভেম্বর গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব ১২’র সদর কোম্পানী ও স্পেশাল কোম্পানির  অভিযানিক দল, সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন পাচলিয়া বাজারে পৃথক অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃত আসামিরা হলেন, কুমিল্লা জেলার মোঃ দুলাল মিয়া (৪৫), পিতা- মৃত আঃ করিম, মোঃ সাইফুল ইসলাম সোহেল (৩০), পিতা-মোঃ সেলিম মিয়া,মোঃ রুবেল আহম্মেদ  সেন্টু (৩২), পিতা- মোঃ হিরোন মিয়া।

মোঃ ইকবাল হোসেন (২৩), পিতা- মৃত আঃ রাজ্জাক,  মোঃ গিয়াস উদ্দিন (৩৫), পিতা- মোঃ শহিদুল ইসলাম।

আটকৃত আসামীদের বিরুদ্ধে মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব ১২’র মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ১৪ নভেম্বর ২০২২

সিরাজগঞ্জে ৪২ কেজি গাঁজাসহ ০৫ জন  মাদক ব্যবসায়ী আটক

লিংক কপি হয়েছে!