২২ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

দুর্গাপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৪ নভেম্বর ২০২২

নেত্রকোণার দুর্গাপুরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‍্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। পরবর্তী আলোচনা সভায় উপজেলা একাডেমীক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু তাহের ভূঁইয়া, কৃষি কর্মকর্তা মাহাবুবুর রহমান, প্রানী সম্পদ কর্মকর্তা শিমু দাস, আইসিটি কর্মকর্তা সামিউল ইসলাম,দুর্গাপুর থানা ওসি শিবিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, আওয়ামী লীগ নেতা বিপ্লব মজুমদার প্রমুখ।

পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী এই মেলায় বিভিন্ন দপ্তরের ১৮টি স্টল অংশগ্রহণ করে।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ১৪ নভেম্বর ২০২২

দুর্গাপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!