● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঠাকুরগাঁওয়ে ১৩ পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ০৫:১৭ পিএম
কপি হয়েছে!

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন মধুপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ পরিবারের অন্তত ২৫ টিরও বেশি টিনসেড এবং বাঁশ চাটাইয়ের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

(১৪ নভেম্বর) সোমবার সকালে রুহিয়া থানাধীন ১ নং রুহিয়া ইউনিয়নের মধুপুর(গুদাম পাড়া) গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। 

স্থানীয় বকুল চন্দ্র বলেন, কিভাবে যে আগুনের উৎপত্তি হলো কেউ বলতে পারে না, ১৩ টি পরিবারের ঘর আগুনে পুড়ে যায় এবং আগুনে প্রায় ২০ লক্ষাধীক টাকার ক্ষতি গ্রস্থ হতে পারে। অনেক চেষ্টা করেও আমরা আগুন নিয়ন্ত্রণ করতে পারিনি। পরে আটোয়ারী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। 
 
১ নং রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী বলেন, আসলে এক সঙ্গে এতো গুলো পরিবার আগুনে পুড়ে নিঃস্ব হয়েছে যা একটি মর্মান্তিক বিষয়।

১ নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু বলেন, একসাথে ১৩ টি পরিবার আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে, আমি ইতিমধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কে অবগত করছি দ্রুত ক্ষতি গ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করা হবে।

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি মর্মান্তিক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান সামগ্রী ও প্রয়োজনীয় শীতবস্ত্র পাঠানো হবে । এছাড়াও আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।