● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

শহিদুল ইসলাম হত্যা মামলায় ফরিদপুরে ৫ জনের যাবজ্জীবন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ০৫:৩৯ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের আলফাডাঙ্গার চাঞ্চল্যকর শহিদুল ইসলাম হত্যা ও ডাকাতির মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। 
সোমবার দুপুরে আদালতের বিজ্ঞ বিচারক অশোক কুমার দত্ত এ রায় প্রদান করেন। এসময় আদালতে ১ আসামী উপস্থিত থাকলেও বাকি চারজন অনুপস্থিত ছিলেন। এছাড়া আসামীদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৪ মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। আদালত পলাতক ৪ আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে।

আদালত সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ধুলজুড়ি গ্রামের শহিদুল ইসলাম মোটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতো। বিগত ২০১২ সালের ২৮ জুলাই একটি পাটখেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের চাচা বাদি হয়ে আলফাডাঙ্গা থানায় ডাকাতি ও হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ঘটনাটি তদন্তে নেমে মোটর সাইকেল ছিনিয়ে নেবার পর শহিদুলকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানতে পারে। এ ঘটনার সাথে জড়িত ৫ জনকে আসামী করে চার্জসিট প্রদান করে। 
দীর্ঘ শুনানী শেষে আজ এ রায় প্রদান করা হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, মোঃ মনির সেক, ইকতার মোল্লা, এনায়েত আমিন, নুরুল ইসলাম ও মিরাজ হোসেন।