“দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোণার দুর্গাপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবনে এই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের বিভিন্ন দিক তুলে ধরে দুর্গাপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও ফায়ার স্টেশনের সদস্য মো. আরিফুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক,থানার (এসআই) আনিস, মরহুম পৌর মেয়রের পুত্র আজহারুল ইসলাম আরিফ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শ্রেণি পেশার লোকজনসহ ফায়ার স্টেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনার সময় উদ্ধার কার্যক্রম ও অগ্নিনির্বাপণি মহড়া প্রদর্শন করেন।
দুর্গাপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন
