২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নগরকান্দায় মাঠ দিবস ও নবান্ন উৎসব পালিত

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৬ নভেম্বর ২০২২

ফরিদপুরের নগরকান্দায় ১৬ নভেম্বর বুধবার সকাল ১১ টায় নগরকান্দা উপজেলা কৃষি অফিস এর উদ্যোগে মিরাকান্দা গ্রামে মাঠ দিবস ও নবান্ন উৎসব পালিত হয়েছে। নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু’র সভাপতিত্বে কৃষি অফিসার তিলোক কুমার ঘোষ এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার, নগরকান্দা প্রাথমিক শিক্ষা অফিসার রাসেদ মামুন, উপজেলা প্রকৌশলী মোশাররফ হোসেন, নির্বাচন অফিসার আবুতালেব, উপজেলা কৃষক লীগের সভাপতি জিন্নাহ সরদার, সাংগঠনিক সম্পাদক আবুল খাযের,কাউন্সিলর জিয়া প্রমুখ। এসময় আমন ধান কেটে প্রদর্শনী শেষে আমন ধানের চালের পিঠা খেয়ে নবান্ন উৎসব করেন।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ১৬ নভেম্বর ২০২২

নগরকান্দায় মাঠ দিবস ও নবান্ন উৎসব পালিত

লিংক কপি হয়েছে!