● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কুরআনে হাফেজদের গণ সংবর্ধনা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ০৭:১২ পিএম
কপি হয়েছে!

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বিশ্বসেরা তিন হাফেজে কুরআন ও তাদের উস্তাদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ মাঠে এক জমকালো আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।

স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ নিজ
উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করেন।

উপজেলা কওমী মাদরাসা ওলামা পরিষদের সভাপতি মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা সাভারের মারকাযুত তারবিয়্যাহর মোহতামিম মাও.খালেদ সাইফুল্লাহ আইয়ূবী।

সংবর্ধিত হাফেজরা হলেন- বিশ্বজয়ী হাফেজদের উস্তাদ আন্তর্জাতিক হাফেজ ও ক্বারী শায়েখ নেসার আহমদ আন নাছিরী, কুয়েতে অনুষ্ঠিত ১১৭টি দেশের মধ্যে বিশ্বজয়ী হাফেজ ক্বারী আবু রাহাত, বাহারাইন, কুয়েত ও জর্দানে অনুষ্ঠিত ৯০টি দেশের মধ্যে বিশ্বজয়ী হাফেজ ক্বারী সাইফুর রহমান ত্বকী,দুবাই অনুষ্ঠিত ১০৩টি দেশের মধ্যে বিশ্বজয়ী হাফেজ ক্বারী তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে সংবর্ধিত কুরআনে হাফেজরা পবিত্র কুরআনুল ক্বারীমের বিভিন্ন অংশ থেকে তিলাওয়াত করেন। অনুষ্ঠানের শুরুতেই সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ চার কুরআনে হাফেজদের হাতে ফুল, ক্রেস্ট ও নগদ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তুলে দেন। তাছাড়াও জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ সওকত আহম্মেদ তাদেরকে পঞ্চাশ টাকাপুরস্কৃত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল, চেয়ারম্যান আবুল খায়ের, ভিপি জাকির, গোলাম কিবরিয়া খোকন প্রমুখ।