নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়ন থেকে কাকৈরগড়া ইউনিয়নের ঝাঞ্জাইল বাজার পর্যন্ত অন্ধকারাচ্ছন্ন রাস্তা গুলো আলোকিত করার লক্ষে ১শত টি সোলার লাইট স্থাপন প্রকল্প উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায়, বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশান এজেন্সি (জাইকা)‘র অথার্য়নে ১২ কিলোমিটার রাস্তায় ৩০ লক্ষ টাকা ব্যায়ে ১শত টি সোলার লাইট প্রকল্পের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমান, জাইকা প্রতিনিধি পবিত্র চন্দ্র দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা সিএ মো. আহসান উল্লাহ আরিফ প্রমুখ।
