● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ডিমলায় টিআর-নগদ অর্থ প্রকল্পের চেক বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ০৮:২৯ পিএম
কপি হয়েছে!

নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসন ওদুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর নগদ-অর্থ) কর্মসূচির দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক ১ম পর্যায় ডোমার-ডিমলা উপজেলার বরাদ্দ বিভাজনকৃত ৪৯ লাখ ৫৭ হাজার ৪ শত ৯২ টাকার বিপরীতে ডিমলা উপজেলা ৪০ টি ও ডোমার উপজেলার ৪০ টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ৮০টি প্রকল্পের অনুকূলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১ লাখ টাকা।

এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে “বঙ্গবন্ধু কর্নার” স্থাপনের জন্য একটি করে কাঠের আলমিরা, বঙ্গবন্ধু ও বাংদেশের ইতিহাস সম্বিলিত ১০০ টি করে বই এবং শিক্ষার্থীদের জন্য খেলাধুলা সামগ্রী বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিকট হস্তান্তর করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

বৃহস্পতিবার (১৭-নভেম্বর) দুপুরে উক্ত প্রকল্পের চেক বিতরণ কার্যক্রমে নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন ভার্চুয়ালি যুক্ত থেকে সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার (এমপি)।

স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান।

ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান এঁর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ডিমলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ফেরদৌস পারভেজ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, উপজেলা ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম সহ ডোমার ডিমলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষিকা গণ।