● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

লংগদুতে মাইনীমুখ মেডিকেল সেন্টার থেকে ভূয়া ডাক্তার আটক

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ০৫:১৯ পিএম
কপি হয়েছে!

রাংগামাটি জেলার লংগদু উপজেলা হতে একজন ভুয়া চিকিৎসককে আটক করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার বিকালে লংগদু উপজেলার মাইনীমূখ বাজারের মাইনীমূখ মেডিকেল সেন্টার নামক একটি চিকিৎসা সেবা কেন্দ্রে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকিব উদ্দিন।

অভিযানে মাসুদ রানা (৪৫) নামের একজন প্রতারককে আটক করে দুই বছরের সাঁজা দেন ভ্রাম্যামাণ আদালত। আটক মাসুদ রানা ‘ডা. মাসুদ করিম’ নামের একজন চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডিগ্রী ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন দীর্ঘদিন ধরে।

খোঁজ নিয়ে জানা যায়, আটক মাসুদ রানা নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বিমান বন্দর সড়কের হাতিখানা নামক এলাকার আব্দুল হান্নানের ছেলে।

এই প্রতারক চিকিৎসক গত রবিবার থেকে মাইনীমূখ মেডিকেল সেন্টারে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি বাঘাইছড়ি এবং লংগদু উপজেলার করল্যাছড়িতে ডায়গনস্টিক সেন্টার ও ফার্মেসীতে বসে সাধারণ মানুষের সাথে চিকিৎসার নামে প্রতারণা করেছে।

আদালত পরিচালনার সময় লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল উদ্দিন, মেডিকেল অফিসার ডা. তাহসিন আহামেদ, এসআই শাহাবুর আলম, এসআই আরিফ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ওসি ইকবাল উদ্দিন জানান, প্রতারণার দায়ে অভিযুক্ত মাসুদ রানাকে ভ্রম্যমান আদালতের মাধ্যমে দুই বছরের সাঁজা দেয়া হয়েছে। বর্তমানে আসামীকে থানা হাজতে রাখা হয়েছে। আগামীকাল (শুক্রবার) সকালে রাঙামাটি জেলা কারাগারে পাঠানো হবে। আমরা খোজঁ নিয়ে দেখেছি আটক মাসুদ রানার বিরুদ্ধে আগেও চিকিৎসকের নামে প্রতারণার অভিযোগে কুষ্টিয়া, হবিগঞ্জ ও পাবনা জেলায় মামলা হয়েছিল।