২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কোম্পানীগঞ্জে রোহিঙ্গাদের জন্ম সনদ দেয়ার অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন শাহিদের বিরুদ্ধে ৪জন রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশী জন্ম সনদ দেয়ার বিষয়ে উপজেলা নির্বাহী কমকর্তার বরাবরে অভিযোগ দেয়া হয়েছে। রাষ্ট্রীয় আইন লংঘন করে রাষ্ট্রদ্রোহিতা মূলক কাজের অভিযোগ এনে বৃহস্পতিবার ওই ইউনিয়নের আবু সুফিয়ান নামের ব্যাক্তি এ অভিযোগটি করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের মোঃ মোয়াজ্জেম হোসেন শাহিদ জন্ম সনদ প্রস্তুতে নিয়ম-কানুন না মেনে দালালের মাধ্যমে ছড়া মূল্যে জন্মসনদ প্রস্তুত ও সরবরাহ করে থাকে। রোহিঙ্গা নাগরিকদের দেয়া এধরনের ৪টি জন্ম সনদ দিয়ে ৪ রোহিঙ্গা নাগরিক পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে ভোটার হতে গিয়ে বিষয়টি প্রকাশ পায়। এঘটনায় দালাল সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে।

ইউপি সচিব স্বাক্ষরিত জন্ম সনদগুলো হলো, মোছাঃ ছামিরা আক্তার (১৯৯৭৭৫১২১৩৫১৪০৭৪৩, জন্ম তারিখ- ১৪-০৯-১৯৯৭), মোছাঃ মাহমুদা বেগম (১৯৯৭৭৫১২১৩৫১৪০৭৪৭, জন্মতারিখ- ১৫-০৯-১৯৯৭), শেম্পা রানী দাস (১৯৯৭৭৫১২১৩৫১৪০৭৪৬, জন্ম তারিখ- ১১-০৯-১৯৯৭) এবং মোসাঃ রিমা আক্তার (১৯৯৭৭৫১২১৩৫১৪০৭৪২, জন্ম তারিখ- ০৫-১১-১৯৯৭)। তবে এ সনদগুলোতে ইউপি চেয়ারম্যানের কোন স্বাক্ষর ছিল না।
অভিযোগকারী ইউপি সচিবের এধরনের রাষ্ট্রদ্রোহীতা মূলক কর্মকান্ডের বিরুদ্ধে দেশীয় আইন অনুযায়ী তদন্ত সাপেক্ষে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সচিব মোয়াজ্জেম হোসেন শাহিদ আত্মপক্ষ সমর্থন করে বলেন, চরকাঁকড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ইউপি চেয়ারম্যান হানিফ সবুজের বাড়ীর পাশে আবুল হাফেজ বাড়ীর হারুন ঠিকাদারের ছেলে ছিদ্দিক নামের ব্যাক্তি এ জন্ম সনদগুলো করে নিয়েছে। সিদ্দিক তাকে ঢাকায় পাসপোর্ট অফিসে চাকুরী করে বলে পরিচয় দেয়। পরবর্তীতে তিনি জানতে পেরেছেন ওই ৪টি জন্ম সনদ নিয়ে ধানশালিক ইউনিয়নে ভোটার হতে গিয়ে বিষয়টি প্রকাশ পায়।

একই বিষয়ে জানতে চাইলে চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ সবুজ জানান, আমার স্বাক্ষর বিহীন সনদগুলো কিভাবে সরবরাহ করা হয়েছে তা আমি জানি না। আমি বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবা উল আলম ভূঁইয়ার সাথে আলোচনা করেছি। চেয়ারম্যান হানিফ সবুজ আরও জানান, সচিব শাহিদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবা উল আলম ভূঁইয়া অভিযোগ প্রাপ্তি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২

কোম্পানীগঞ্জে রোহিঙ্গাদের জন্ম সনদ দেয়ার অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

লিংক কপি হয়েছে!