২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফেনীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২

ফেনীস্থ ও ফেনীতে কর্মরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন, চিটাগাং ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস ক্লাব ফেনীর উদ্যোগে ফেনীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় শহরের প্রধান সড়কে শোভাযাত্রা বের করে এবং পৌর লিবার্টি মার্কেটে অস্থায়ী কার্যালয়ে কেক কেটে দিবস উদযাপন করেছে প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠান আয়োজন উপ-কমিটির আহবায়ক শুকদেব নাথ তপন জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিল রেখে একই দিনে ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
ক্লাবের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মনসুর উদ্দিন খান জানান, ২০১২ সালে ফেনীতে সংগঠনটি গড়ে ওঠার পর থেকে সম্মিলনের লক্ষ্যে বিভিন্ন আয়োজন নিয়মিত হয়ে থাকে। আজ আয়োজনে অংশ নেন ফেনী সরকারি কলেজ অধ্যক্ষ অধ্যাপক বিমল কান্তি পাল, জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটওয়ারী, ফেনী ইউনিভার্সিটি ডেপুটি রেজিস্ট্রার শাহ আলম বকুল, রাজাপুর স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মমিনুল হক প্রমুখ।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২

ফেনীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

লিংক কপি হয়েছে!